সুজানগরে পদ্মাপাড়ে ঈদ আনন্দ

সুজানগর (পাবনা) সংবাদদাতা

করোনার মধ্যেও সুজানগরে থেমে নেই ঈদ আনন্দ। পরিবার-পরিজন নিয়ে অনেকে বেড়াতে বের হচ্ছেন। উপজেলার মানুষ ভিড় করছেন উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর এবং সাতবাড়ীয়া ইউনিয়নের নারুহাটি পদ্মা নদীর পাড়ে। এই দুই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম ও আমিনুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে আশপাশের বিনোদন কেন্দ্রগুলো বন্ধ। সে কারণে সব বয়সি মানুষ ঈদ আনন্দ করতে পদ্মা নদীর ঐ দুটি উন্মুুক্ত পাড়ে ভিড় জমায়। থানার ওসি মিজানুর রহমান মিজান বলেন, ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে ঐ দুটি পয়েন্টে প্রতি বছরের ন্যায় এ বছরও পুলিশ মোতায়েন করা হয়েছে।