পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা জানান, পত্নীতলায় শুক্রবার রাতে ঝলকাহার মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুবাষ চন্দ্র (২৫)। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, রাত ৮টার দিকে দুই ভাই মোটরসাইকেলযোগে মধইল বাজার থেকে নিজ বাড়ি মহিমাপুর ফিরছিলেন। মোটর সাইকেলটি ঝলকাহার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।