দোকানি ও পথচারীকে জরিমানা

সুজানগর (পাবনা) সংবাদদাতা জানান,  সুজানগর পৌর বাজারে লকডাউন চলাকালে শনিবার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দোকানি ও পথচারীকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একজন হোটেল মালিক ও একজন ফার্মেসি মালিককে ১ হাজার ৫০০ টাকা এবং তিন জন পথচারীকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী ঐ জরিমানা করেন।