বন্দর নগরী চট্টগ্রামের এক অনন্য সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ সিআরবি এলাকার। এই ইট পাথরের রুক্ষ শহরের উঁচু উঁচু দালান আর শিল্পপ্রতিষ্ঠানের ভিড়ে শতবর্ষী বৃক্ষে ঘেরা সিআরবিকে এক টুকরো অক্সিজেন প্যানেট বলা চলে। এখানে রয়েছে শতবর্ষী গাছ আবার কোনো কোনোটির বয়স ১৫০ বছরেরও বেশি। আমাদের জনসংখ্যা অনুপাতে চিকিত্সাকেন্দ্র প্রয়োজন, তবে তা সবুজ সুন্দর নয়নাভিরাম প্রকৃতিকে ধ্বংস করে নয়। এই শতবর্ষী বৃক্ষ যে নীরবে জীবনকে জীবন দেয়, প্রাণে করে প্রাণের সঞ্চার, দেয় বেঁচে থাকার জন্য অক্সিজেন অবিরাম। হাসপাতালের সিলিন্ডার যে অক্সিজেন সরবরাহ করে তার আয়ুষ্কাল মানবসৃষ্ট, তার ধারণক্ষমতা পূর্বনির্ধারিত। এর বিনিময়ে চিকিত্সা কেন্দ্র আমাদের কাম্য নয়। বেঁচে থাকুক শতবর্ষী শিরিষতলা। আশা করি সচেতন মহল এ বিষয়ে বাস্তবধর্মী সিদ্ধান্ত নেবেন।
আবদুস সামাদ রিফাত,
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়