১০ বছর বয়সে শুরু ২১-এ স্বর্ণ পদক

স্পোর্টস রিপোর্টার

মাত্র ১০ বছর বয়সে রাইফেল হাতে শুটিং অনুশীলন শুরু করেন। আর ২১ বছর বয়সে অলিম্পিকে স্বর্ণপদক জয় করে তাক লাগিয়ে দিলেন চীনের শতকোটি মানুষকে। টোকিও অলিম্পিক গেমস শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে চীনের নারী শুটার ইয়াং কিয়াং স্বর্ণ জয় করলেন। টোকিও গেমসের প্রথম স্বর্ণ এবং এই গেমসে চীনের প্রথম স্বর্ণ এটি। ইতিহাস সৃষ্টি করলেন।

গতকাল সকালে টোকিওর আসাকা শুটিং রেঞ্জে রাশিয়ান শুটার আনাসতাসিয়া রূপা এবং সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টাইন ব্রোঞ্জ পেয়েছেন। এদের মধ্যে চীনা শুটার ইয়াং কিয়াং ২৫১.৮ স্কোর করে অলিম্পিক রেকর্ড গড়েছেন।

রাশিয়ান শুটারের সঙ্গে দারুণ লড়াই হয়েছে ইয়াং কিয়াংয়ের। স্বর্ণপদক জয় করে দোভাষীর সহযোগিতা নিয়ে ইয়াং কিয়াং বলছিলেন, খুব নার্ভাস ছিলাম। শেষ শটে আমি দেখলাম, আনাসতাসিয়া কম স্কোর করলেন। আমি তখনই নাভার্স হয়ে যাচ্ছিলাম। ধরে নিচ্ছিলাম স্বর্ণপদক জয়ের সুযোগ হতে পারে আমি যদি ভালো করতে পারি। ফাইনাল শটে আমার স্কোর ছিল ৯.৮।’

বেইজিংয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াং কিয়াং। টোকিওতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার কোচ শিখিয়েছেন কীভাবে চাপের মুখে ভালো খেলতে হয়।’

২০০৪ এথেন্স অলিম্পিক গেমস শুটিংয়ে চীনা শুটার দু লি  স্বর্ণপদক জয় করেছিলেন। সেই শুটার এখন ইয়াং কিয়াংয়ের কোচ। খেলোয়াড় হয়ে স্বর্ণ জয় এবং কোচ হয়েও স্বর্ণ জয়ের রেকর্ড গড়ে সফল হলেন দু লি। চীন এবার নিয়ে অলিম্পিক গেমসে ২৩তম স্বর্ণপদক জয় করল। আর শুটিংয়ে এটি সপ্তম স্বর্ণ চীনের।

আন্তর্জাতিক অলিম্পিক কিমিটির প্রেসিডেন্ট থমাস বাক পদকের থালা হাতে পোডিয়ামের কাছে দাঁড়ালে ইয়াং কিয়াং নিজ হাতে পদক তুলে গলায় পরে নেন।