ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের চলতি ২০২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৫ পয়সা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৮০ পয়সা বা ৪ গুণ। অন্যদিকে চলতি হিসাব বছরের ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৫ পয়সা বা ২৪ শতাংশ। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬২ পয়সা।