ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইনসিওরেন্স লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) ৪১ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির চলতি বছরের ছয় মাসে শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ১৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছিল শূন্য দশমিক ৮১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ৩৩ টাকা বা ৪১ শতাংশ বেড়েছে। এদিকে কোম্পানিটির চলতি বছরের তিন মাসে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৬০ টাকা। আগের বছরের একই সময়ে সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছিল শূন্য দশমিক ৩৮ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ২২ টাকা বা ৫৮ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৪ টাকায়।