আকাশের নতুন বিনোদন প্যাকেজ

বিনোদনের জনপ্রিয় সব চ্যানেলের সমন্বয়ে নতুন মাসিক প্যাকেজ চালু করেছে ডিরেক্ট-টু-হোম সেবাদাতা ব্র্যান্ড আকাশ। ‘আকাশ লাইট প্লাস’ নামে বিনোদনে ভরপুর নতুন এ প্যাকেজটি গ্রাহকরা মাসে মাত্র ৩০০ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে ২৬টি এইচডিসহ মোট ৯০টি চ্যানেল উপভোগ করতে পারবেন।  বিনোদনের সব চ্যানেলগুলো একসঙ্গে উপভোগ করতে এবং বিদ্যমান দুটো প্যাকেজ—আকাশ স্টান্ডার্ড ও আকাশ লাইটের মধ্যে সাবস্ক্রিপশন ফির পার্থক্য কমানোর জন্য মিডরেঞ্জের নতুন এ প্যাকেজ চালু করেছে বেক্সিমকো কমিউনিকেশন্স।

এখন থেকে গ্রাহকরা ভ্যাটসহ মাসিক ৩৯৯ টাকায় স্টান্ডার্ড প্যাকেজ ও ২৪৯ টাকায় আকাশ লাইট প্যাক ছাড়াও ৩০০ টাকায় আকাশ লাইট প্লাস প্যাকেজ উপভোগ করতে পারবেন। এর ফলে গ্রাহকরা আকাশ লাইটে জি বাংলা ও স্টার জলসার মতো বিনোদনের যেসব চ্যানেল এক সঙ্গে উপভোগ করতে পারেননি সেগুলো আকাশ লাইট প্লাসে উপভোগ করতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি