খালের পানিতে নবজাতকের মরদেহ

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে আশুলিয়ার শিমুলিয়া এলাকার বাড়ল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, ঐ ব্রিজের নিচে পানিতে নবজাতকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। কে বা কারা দ্রুত গর্ভপাত করে নবজাতকটি খালে ফেলে দিয়েছে। নবজাতকটির চোখও ঠিক মতো ফোটেনি এখনো। তাই স্থানীয়দের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।