শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক
সম্পাদক লক্ষ্মীকান্ত উরাং-এর পিতা বিশিষ্ট সমাজসেবক জয়দেব উরাং (৭০)-এর শ্রাদ্ধ অনুষ্ঠান আজ রবিবার উপজেলার সাতগাঁও চা-বাগানস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। গত ১৪ জুলাই বার্ধক্যজনিত কারণে তিনি পরলোক গমন করেন। ওঁ দিব্যান লোকান সঃ গচ্ছতু। তার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল, সাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীতারাম অলমিক, সাধারণ সম্পাদক কান্তালাল লালা গভীর শোক প্রকাশ করেন। —প্রেস বিজ্ঞপ্তি