ঈদের আনন্দবঞ্চিত ৭০০ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ)। সংগঠনের সদস্যরা ঈদের দিন ঘুরে ঘুরে মানুষের দান করা কোরবানির মাংস সংগ্রহ করে তা দিয়ে বিরিয়ানি রান্না করে।
ঢাকা মেডিক্যাল কলেজের শিশু সার্জারি বিভাগে ভর্তি রোগী ও রোগীর স্বজনদের মধ্যে ১৮০ বক্স বিরিয়ানি বিতরণ করা হয়। উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের জন্য মুরগির বিরিয়ানির আয়োজন ছিল। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল পথশিশু, ফুটপাতে বসবাসকারী মানুষ এবং অন্যান্য অসহায় মানুষের মধ্যে পাঁচ শতাধিক বক্স বিরিয়ানি বিতরণ করে সংগঠনটি।
কেএফএইচর ঈদ আনন্দ প্রোগ্রামের সভাপতি দিলরুবা বেদেনা জানান, হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর স্বজন, ছিন্নমূল মানুষ ও পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এই ক্ষুদ্র আয়োজন। —প্রেস বিজ্ঞপ্তি