রাঙ্গামাটিতে এক জনকে কুপিয়ে হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি সদর উপজেলার মগবান এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সকালে বাসিরাম তংচঙ্গ্যা নামের ঐ ব্যক্তিকে তার বাসার অদূরে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত বাসিরাম তংচঙ্গ্যা (৬০) সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের বল্টুগাছ মঈনপাড়া এলাকার বাসিন্দা। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি। ঘটনার তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।