ফুলবাড়িয়ায় জেএমবি সদস্য তিন দিনের রিমান্ডে

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়িয়ায় গ্রেফতারকৃত জেএমবি সদস্য আমির হামজা ওরফে আমিরুলের (২৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার ফুলবাড়ীয়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক জেএমবি সদস্যের ১০ দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে পাঠালে বিচারক নয়ন মুদক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার রাতে ফুলবাড়ীয়া পৌরসভার জোরবাড়িয়া গ্রামে ময়মনসিংহ র্যাব-১৪ অভিযান চালিয়ে জেএমবি সদস্য আমির হামজা ওরফে আমিরুলকে গ্রেফতার করে। আমির হামজা ওরফে আমিরুল জোরবাড়িয়া গ্রামের আ. হাকিমের ছেলে।  ফুলবাড়ীয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে রবিবার আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।