গোবিন্দগঞ্জে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গোবিন্দগঞ্জে রবিবার দুপুরে পুকুর থেকে শুভ (১৫) নামের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুভ উপজেলার বাগদা বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে। শাখাহার ইউনিয়নের বটতলা গ্রাম থেকে বেরাগী হাট তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে। বেরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি জানান, শুভ ছোট থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী এবং একজন মৃগী রোগী। মাঝে মধ্যেই বাড়ি থেকে উধাও হতো। রবিবার দুপুরে স্থানীয়দের মুখে পুকুরে ভাসমান লাশের খবর পেয়ে উদ্ধার করা হয়। এরপর শুভর স্বজনরা তার লাশ শনাক্ত করে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।