কমলগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

gকমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রবিন মিয়া নামের ঐ যুবককে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার রাতে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় কিশোরীর ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেফতারকৃত রবিন মিয়া রেলওয়ে এলাকার নাসির মিয়ার ছেলে।  শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ-আলম বলেন, লিখিত অভিযোগ পেয়ে আসামিকে দ্রুত গ্রেফতার করে কমলগঞ্জ থানায় পাঠিয়েছি।