এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান আফতাব উল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য গাজী এ জেড এম শামীম, মইনুল হক সিদ্দিকী, শাহজাহান মিঞা, কাশফী কামাল, আব্দুল হক, গোলাম কবীর চৌধুরী, মশিউর রহমান, লিপিকা বিশ্বাস, ওয়াহিদা পারভীন হ্যাপী ও নিয়জ রহিম, সিইও বিধু ভূষণ চক্রবর্তী অংশ নেন
০০
ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোগে সম্প্রতি সিএসআরের আওতায় নোয়াখালীতে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নোয়াখালী জেলায় মোট ২ হাজার ৯০ পরিবারকে খাদ্যসহযোগিতা দেওয়া হয়। নোয়াখালীতে ব্যাংকের মাইজদি কোর্ট শাখার ব্যবস্থাপক শেখ এম এম রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন এনজিওর সহযোগিতায় এ সহযোগিতা দেওয়া হয়েছে
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন এএমডি মো. ওমর ফারুক খান। এতে আরো বক্তব্য রাখেন ডিএমডি তাহের আহমেদ চৌধুরী, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী
০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সিএসআর কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভা এবং পার্শ্ববর্তী এলাকার কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষের সহায়তার জন্য ৪০০ বস্তা ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মহেশপুর পৌরসভার মেয়র মো. আব্দুর রশিদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন