ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৭টির বা ৬৩ দশমিক ২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ফ্যামিলিটেক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবসের লেনদেন শেষে ফ্যামিলিটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫ দশমিক ৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর শূন্য দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৪৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফ্যামিলিটেক্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে তুংহাই নিটিংয়ের ৮ দশমিক ৮২ শতাংশ, আরএন স্পিনিংয়ের ৮ দশমিক ৬৯ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৮ দশমিক ৪৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭ দশমিক ০৪ শতাংশ, জাহিনটেক্সের ৬ দশমিক ৪৫ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৬ দশমিক ০৬ শতাংশ, জুট স্পিনার্সের ৫ দশমিক ৯৩ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৫ দশমিক ৮১ শতাংশ এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারদর ৫ দশমিক ১৪ শতাংশ কমেছে।