মতলেব ভূঞার ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

তদানিন্তন পূর্ব পাকিস্তানের রায়পুরা-শিবপুর এলাকা হতে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য ও পার্লামেন্টারি সেক্রেটারি আব্দুল মতলেব ভূঞার ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার মতলেব-মেহের ফাউন্ডেশনের উদ্যোগে নরসিংদী জেলার রায়পুরা (মেহের হাউজ) ও বেলাব উপজেলার আব্দুল্লানগর পারিবারিক কবরস্থান প্রাঙ্গণে এবং ঢাকার মিরপুর-১১ নম্বর সেকশনের বাসভবন ‘মেহের অসম হাউজে’ বাদ আছর কোরআনখানি, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সুভানুধ্যায়ী সকলকে উপস্থিত থাকার জন্য ‘মতলেব-মেহের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার আহমেদ ভূঞা (ইতু) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।—প্রেস বিজ্ঞপ্তি