মাজেদুল জহির রবিন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের মেধাবী ছাত্র মাজেদুল জহির রবিন ২০০২ সালের ২৬ জুলাই সুনামগঞ্জের হাওরে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষ্যে আজ সোমবার মরহুমের গ্রামে শিকদার বাড়ি, মুন্সীগঞ্জের রামপাল জলিল-জাব্বার মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে দোয়া করার জন্য মরহুমের পিতা এস এম জহিরুল হক (ইনচার্জ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ) অনুরোধ করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি