রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রয়োজনের রাশিয়ার নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা করতে পারে। তিনি গতকাল রবিবার সেইন্ট পিটার্সবার্গে যুদ্ধজাহাজের মহড়ায় প্রেসিডেন্ট পুতিন এই হুঁশিয়ারি দেন। কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ যুদ্ধজাহাজের ক্রিমিয়া উপকূলে অনুপ্রবেশের পর প্রেসিডেন্ট পুতিন এই সতর্কবার্তা দেন। খবর ডয়চেভেলের
প্রেসিডেন্ট পুতিন বলেন, জাতীয় স্বার্থে রুশ নৌবাহিনী শত্রুদের স্বার্থে হামলা করতে পারে যা অপ্রতিরোধ্য হবে। দেশকে এবং জাতীয় স্বার্থকে সুরক্ষা দিতে রুশ নৌবাহিনীর প্রয়োজনীয় সবকিছু আছে। পুতিন বলেন, আমরা পানির নিচে, পানির ওপরে এবং আকাশপথে শত্রুদের চিহ্নিত করতে পারি এবং হামলা চালাতেও সক্ষম। আর এই হামলা ঠেকানোও যাবে না। গত জুনে ব্রিটিশ যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে ক্রিমিয়া উপকূলে অনুপ্রবেশের পর দুই দেশের মধ্যে তীব্র বাক-বিত্লা হয়। রাশিয়া অনুপ্রবেশ বললেও ব্রিটেন আন্তর্জাতিক আইন মেনেই যুদ্ধজাহাজ সেখানে যায় বলে জানায়। ভবিষ্যতেও সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর অঙ্গীকার করে ব্রিটেন।