ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমি বলেছেন, তার দেশে মার্কিন সৈন্যের কোনো প্রয়োজন নেই। গতকাল বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী আল-খাদিমি বলেন, ইরাকের মাটিতে কোনো বিদেশি সৈন্যের দরকার নেই। তিনি বলেন, ‘আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকি সৈন্যদের প্রশিক্ষণ দিক, দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন ঘটাক এবং নিরাপত্তায় সহযোগিতা করুক’। এদিকে আজ সোমবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ইরাকের প্রধানমন্ত্রী। ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক আল-খাদিমি গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী হন। ইরাকের পার্লামেন্টে ইরান সমর্থিত শিয়া গোষ্ঠীর এমপির সংখ্যাই বেশি। তারা মার্কিন সৈন্য প্রত্যাহারে চাপ দিচ্ছে। —আলজাজিরা