বগুড়া সদরের শিব্বাটী নিবাসী বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক জনাব আমিনুল হক (আদর) গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১.৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না... রাজিউন)।
শহরের মদিনা মসজিদে প্রথম ও গ্রামে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওনাই তাদের পারিবারিক কবরস্থানে তাঁর মা-বাবার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
তাঁর দুই সন্তানের মধ্যে একজন বাপাউবো এর প্রকৌশলী ও অন্যজন সাংবাদিক । তিনি অসংখ্য প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরিবারের সকলের মাঝে বীর মুক্তিযোদ্ধার জীবনাবসানে গভীর শোক বিরাজ করছে।
ইত্তেফাক/‰‰g