আপসারা’র অফলাইন ও অনলাইন স্টোর

মেয়েদের পোশাকের সম্ভার নিয়ে কাজ করছে আপসারা বাই অন্তরা। অনলাইন স্টোরের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। এবার চালু হলো তাদের অফলাইন স্টোর। ট্রেন্ডি পোশাকের পাশাপাশি অপসারায় রয়েছে নিজস্ব ডিজাইনের হিজাব ও আবায়া। এছাড়াও তাদের রয়েছে আমদানিকৃত ইন্সট্যান্ট হিজাব, আবায়া ও পোশাকের সম্ভার। পাশাপাশি কুর্তি, কাফতান, জামদানি খিমার, চুড়িসহ বিভিন্ন কালেকশন আছে ফ্যাশন হাউজটিতে। অনলাইনে ব্যাপক সাড়া পাওয়ায় অফলাইনে তাদের যাত্রা শুরু হয় চলতি বছরে বসুন্ধরা সিটির লেভেল চার-এ। করোনাকালে অনলাইনে বাসায় বসে অর্ডার করা যাবে। প্রয়োজনে ওয়েবসাইট (www.apsarabyantara.com) থেকেও যে কোনো পণ্য অর্ডার করা যাবে।