সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে উপজেলার দাড়িয়াপুর-ফুটানি বাজার ভায়া ছোটমৌশা-গ্যাস চৌরাস্তা আঞ্চলিক সড়ক। এতে দুর্ভোগে পড়েছে এ পথে চলাচলকারীরা। এ বিষয়ে উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ বলেন, ইতিমধ্যে সড়কটি পরিদর্শন ও সার্ভে করা হয়েছে। তিনি আরো জানান, ‘গ্রাম হবে শহর’ প্রকল্পের আওতায় সড়কটি মেরামতের জন্য প্রাক্কল ব্যয় প্রস্তুত করা হয়েছে। খুব শিগগির মেরামতে বরাদ্দের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। বরাদ্দ এলে চলতি অর্থবছরেই মেরামতের কাজ শুরু হবে। তখন আর কাউকে ভোগান্তিতে পড়তে হবে না।