মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশ রিপন মাতুব্বর নামের একজনকে গ্রেফতার করেছে। সোমবার তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকালে দুর্ঘটনায় আহত সদর উপজেলার চরমুগরিয়া এলাকার আলি মাতুব্বরের ছেলে শিপন মাতুব্বরের মৃত্যু হয় সদর হাসপাতালে। তার মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের ইসিজি মেশিনসহ ব্যাপক ভাঙচুর চালায় ভাই রিপন মাতুব্বরসহ স্বজনেরা। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মামলা হলে মৃত শিপন মাতুব্বরের বড় ভাই রিপন মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে।