মাদারগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

মাদারগঞ্জে এক স্কুলছাত্রীকে (১৯) ধর্ষণের পর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে রবিবার রাতে মাদারগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। মাদারগঞ্জ থানা সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বারইপাড়া গ্রামের আতাহার আকন্দের ছেলে সাব্বির রহমান ঐ স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করে। গত ২৩ জুলাই সাব্বির মেয়েটিকে ধর্ষণের ছবি ও ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মাদারগঞ্জ সার্কেল অফিসার সজল কুমার সরকার জানান, মামলা হয়েছে,  আসামিকে গ্রেফতারে জোর তত্পরতা চলছে।