স্পোর্টস ডেস্ক
করোনার ধাক্কায় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি স্থগিত হয়েছিল। নতুন সূচিতে সিরিজের মেয়াদ একদিন বেড়ে যায়। যার প্রভাব পড়েছে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজে। দুই দলের সিরিজে একটি টি-২০ ম্যাচ কমে গেছে। পাঁচ ম্যাচের সিরিজ নেমে এসেছে চারটিতে। টেস্ট হবে দুটিই। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট দল ক্যারিবিয়ানে অবস্থান করছে।