ভারতের টেস্ট দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড সফরের ভারতীয় টেস্ট দলে পরিবর্তন এসেছে। চোটের কারণে শুভমান গিল, আভেশ খান ও ওয়াশিংটন সুন্দর ছিটকে পড়েছেন। পাঁচ ম্যাচের টেস্টে সিরিজের দলে ডাক পেয়েছেন পৃথ্বি শ ও সূর্যকুমার যাদব। দুই জনই এখন শ্রীলঙ্কায় টি-২০ সিরিজ খেলছেন। ২৯ জুলাই শেষ হবে টি-২০ সিরিজ। গতকাল টেস্ট দলে পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছে বিসিসিআই। করোনা কাটিয়ে উঠা রিশাভ পান্ত, ঋদ্ধিমান সাহান, অভিমন্যু ঈশ্বরন ও বোলিং কোচ ভারত অরুণ, আইসোলেশনের মেয়াদ শেষ করেছেন।

ভারতের টেস্ট দল:

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরন, পৃথ্বি শ ও সূর্যকুমার যাদব।

এদিকে গত রবিবার কলম্বোয় সিরিজের প্রথম টি-২০ তে শ্রীলঙ্কাকে ৩৮ রানে হারিয়েছে ভারত। সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত। আগে ব্যাট করে ভারত ৫ উইকেটে ১৬৪ রান তুলেছিল। জবাবে ১৮.৩ ওভারে ১২৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১৫ রানে শেষ ৬ উইকেট হারায় স্বাগতিকরা। আজ সিরিজের দ্বিতীয় টি-২০-তে আবারও মাঠে নামবে ভারত-শ্রীলঙ্কা। প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত সাড়ে ৮টায়।