মানসম্মত খেলার মাঠ চাই

খেলাধুলা যেমন শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তেমনি মনকেও রাখে প্রফুল্ল­। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম বিভিন্ন ধরনের অনলাইন গেমে আসক্ত হওয়ায় তাদের খেলাধুলার প্রতি আকর্ষণ কমে গেছে। এটা অত্যন্ত হতাশাজনক। কিন্তু ব্যতিক্রম দেখা যায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গৌরীপুর গ্রামে। প্রতিদিন বিকেলবেলা গ্রামের তরুণরা ফুটবল ও ক্রিকেট খেলার জন্য গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে হাজির হয়। দুঃখের বিষয় হলেও সত্য যে, এই বিদ্যালয়ের মাঠ খেলার জন্য একদম অনুপযোগী। একটু বৃষ্টি হলেই পানি জমে একদম চাষের জমির মতো হয়ে যায়। যেখানে ক্রিকেট কিংবা ফুটবল খেলা যায় না। মাঠের এরকম অবস্থা সত্ত্বেও কাদায় মাখামাখি করে প্রতিদিন ফুটবল খেলে তারা। যথাযথ কর্তৃপক্ষের কাছে মাঠটি সংস্কারের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

মো. বিল্ল­াল হোসেন, বোয়ালমারী, ফরিদপুর