বরিশাল সিটি মেয়রের উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

বরিশাল অফিস

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডের রোগীদের জন্য ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে গতকাল সোমবার বিকালে হাসপাতালের পরিচালকের কাছে তা প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত জুম কনফারেন্সে সভাপতিত্ব করেন সিটি মেয়র। এসময় স্বাস্থ্যসম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ছাদেকুল আরেফিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ প্রমুখ।