ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
করোনায় আক্রান্ত হয়ে দৈনিক ইত্তেফাকের সাবেক ঈশ্বরদীর পাকশী
সংবাদদাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক (৭০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। রবিবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সোমবার বাদজোহর পাকশীতে জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আব্দুর রাজ্জাকের মৃত্যুতে ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
০