বিদ্যুত্স্পৃষ্টে দুই শ্রমিক নিহত

রাজধানীতে পৃথক ঘটনায় বিদুত্স্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন— সবুজবাগের নির্মাণশ্রমিক আব্দুর রাজ্জাক খান  ও কদমতলীর কারখানা শ্রমিক আলমগীর হোসেন । গতকাল সোমবার দুপুরে এ দুইটি দুর্ঘটনা ঘটে। দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানাপুলিশ।

জানা গেছে, আব্দুর রাজ্জাকের বাবার নাম মৃত জয়নাল খান।  তাদের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তিনি তার বাবা-মায়ের সঙ্গে সবুজবাগের নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল দুপুর আড়াইটার দিকে কাজ শেষে বাসায় ফিরে খাবার খেয়ে টেবিল ফ্যানের সুইচ দিতে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হন রাজ্জাক। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

এদিকে আলমগীরের এক সহকর্মী বলেন, কদমতলীর মুন্সীখোলার কুতুবপুর ফ্যাক্টরিতে কাজ করার সময় মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হন আলমগীর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। আলমগীরের বাবার নাম আবুল কাশেম। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায়।