এবারের একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে সার্টিফাইড কর্পোরেট ট্রেইনার গোলাম সামদানি ডনের লেখা দ্বিভাষী সেলফ হেল্প বই ‘অ্যান্ড কোট’, আনলিশ ইউর ট্রু পটেনশিয়াল ‘অ্যান্ড কোট’। অধ্যয়ন প্রকাশনী থেকে প্রকাশিত এই বইয়ে থাকছে গেমস, অনুশীলন, বিভিন্ন ডন সামদানি ইভেন্টের ডিসকাউনট কুপন এবং সর্বোপরি আপনার জীবনকে গুছিয়ে নেবার একটি ম্যাপ।
বইটি লেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে গোলাম সামদানি ডন বলেন, ‘আমাদের শিক্ষাগত বা পারিবারিক যোগ্যতা যাই থাকুক না কেন, আমাদের সবার মধ্যেই থাকে অপার সম্ভাবনা। কিন্তু অনেক সময় আমরা নিজেরাও বুঝে পাই না আমাদের সেই সম্ভাবনার জায়গাটি কোনটি। এই বইয়ের মাধ্যমে আমি সেইসব মানুষের কাছে পৌঁছে যেতে চাই, যারা জীবনে অনেক কিছু অর্জন করতে চায়। তবে কীভাবে সেই সফলতা অর্জন করতে হবে তা জানে না।’
৮ ফেব্রুয়ারি থেকে বইটি পাওয়া যাবে বইমেলার ১৪ নম্বর প্যাভিলিয়ানে।
আরও পড়ুন: ভারতকে ২২০ রানের লক্ষ্য দিল কিউইরা
লেখক হিসেবে ডনের অভিষেক এইবারই প্রথম নয়।২০১৬ সালে তার লেখা ৬টি পকেট বই প্রকাশিত হয়েছিল।
ইত্তেফাক/কেকে