গোপালগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার ১

জেলার কাশিয়ানী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ। পুলিশ গ্রেপ্তার করেছে একজনকে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।।

অভিযোগে জানা যায়, গত ৭ জানুয়ারি মিলন শেখ ওই এলাকার একজনের জমি দখল গেলে ইউপি সদস্য সাধন কুমার এতে বাধা দেন।ক্ষিপ্ত হয়ে মিলনের লোকজন ইউপি সদস্য সাধনকে উপজেলার সাজাইল বাজারে মারধর করে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মোকিমুল ইসলাম মকিম ও তার ভাই মিলন শেখের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) মিলন শেখ কুমার নদীর বেড়ীবাঁধ কেটে সেখানে জনৈক কবির হোসেনকে সরকারি জায়গায় বাড়ি করে দিচ্ছেন মর্মে খবর পেয়ে সংবাদ সংগ্রহে যান দৈনিক যায়যায়দিনের কাশিয়ানী প্রতিনিধি নিজামুল আলম মোরাদ ও ভোরের ডাক প্রতিনিধি মো. ফায়েকুজ্জামান। এ সময় মিলন শেখের নেতৃত্বে মনির শেখসহ ৭/৮ জন যুবক তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। 

এ ঘটনায় মঙ্গলবার বিকালে সাংবাদিক ফায়েকুজ্জামান বাদী হয়ে কাশিয়ানী থানায় মিলন শেখ, মনির শেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে অভিযোগ দায়ের করেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে মনির শেখকে গ্রেপ্তার করে।

ইত্তেফাক/অন