হয়রানি না করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

সেবা প্রার্থীরা যাতে কোন ধরনের হয়রানির শিকার না হয় সেজন্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে বুধবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জনগণকে হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করতে সেবা প্রার্থীদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ দানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

আশা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা প্রদান করবে। খবর: বাসস

আরো পড়ুন: সরকারের সিদ্ধান্ত বিরোধী স্ট্যাটাসে লাইক-কমেন্ট ও শেয়ারে নিষেধাজ্ঞা

ইত্তেফাক/জেডএইচ