সীতাকুণ্ডে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রানা (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ছাত্রীর মা হাসিনা বেগম বাদী মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত রানা ওই পৌর সভার আমিরাবাদ গ্রামের নূর আলমের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৫টার দিকে ওই স্কুলছাত্রী তার নিজ বাড়িতে বসে আচার খাচ্ছিলো। এ সময় পাশের বাড়ির রানার আপন বড় ভাই রাজু (২৭) ওই ছাত্রীর আচার খেতে চায়। রাজুকে আচার দিতে মেয়েটি তাদের বাড়ির ছাদে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা রাজুর ছোট ভাই রানা (২০) মেয়েটির মুখ চেপে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে মুখ বেঁধে ওই মেয়েটিকে ধর্ষণ করে।
আরো পড়ুন: পাখির বাসা দেখাতে নিয়ে শিশু ধর্ষণের ঘটনায় মামলা
এদিকে থানার সেকেন্ড অফিসার মো. সুজায়েত হোসেন জানান, ‘অভিযুক্ত রানাদের সাথে ওই মেয়ের পারিবারিক সম্পর্ক ছিলো। সে সূত্রে রাজুকে আচার দিয়ে ফিরে আসার সময় রানা ঘটনাটি ঘটায়।’
ঘটনার সত্যতা স্বীকার করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, ‘মেয়ে মা বাদী হয়ে নারী নির্যাতন আইনে একটি মামলা (নং- ০৫ (০২) দায়ের করেছেন। আসামিকে ধরাতে অভিযান চালাচ্ছে পুলিশ।’
ইত্তেফাক/বিএএফ