গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় তিস্তায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে গত চার দিনে উপজেলার বিনবিনা এলাকায় ৩০ পরিবারের বাড়িঘর বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে আরো অনেক বাড়িঘর। কোলকোন্দ ইউপি সদস্য নুরন্নবী ভুট্টু বলেন, পানি কমলেও ভাঙন অব্যাহত আছে। গত চার দিনে ৩০ পরিবারের বাড়িঘর বিলীন হয়েছে। আরো অনেক ঘরবাড়ি হুমকিতে রয়েছে। কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু বলেন, অনেক চেষ্টা করেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে সেখানে জিও ব্যাগ ফেলা হয়েছিল। এরপর পরিকল্পনা করে কাজ করা হবে।