নন্দীগ্রামে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

নন্দীগ্রামে মঙ্গলবার সকালে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সরিষাবাদ গ্রামের কৃষক আব্দুস সামাদ (৪৫) ও তার ছেলে হাবিবুর রহমান (১৪) সরিষাবাদ দক্ষিণ মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিতে হালচাষ করতে যায়। সকাল ১০টার দিকে হঠাত্ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

১ নম্বর বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, হাবিবুর রহমান মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ত। সে হালচাষে সহযোগিতা করতে গিয়ে বজ্রপাতে বাবার সঙ্গে প্রাণ হারায়।