ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল পিপলস ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে জানা গেছে, আগের দিন সোমবার লেনদেন শেষে পিপলস ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৬০ টাকা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাফকো স্পিনিং, ইজেনারেশন, গ্লোবাল হেভি কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স, মার্কেন্টাইল ইনসিওরেন্স, সোনালী পেপার এবং পেনিনসুলার দাম বেড়েছে।