এই সময়ের ছড়া
বদরুল বোরহান
সত্য নাকি মিথ্যা?
মিথ্যা নাকি সত্য?
আমরা শুধু মিথ্যা নিয়ে
আছি বেজায় মত্ত।
মন্দ নাকি ভালো?
ভালো নাকি মন্দ?
অন্ধ সেজে দ্বন্দ্বে আছি
খুঁজে বেড়াই ছন্দ।
মিথ্যা নাকি সত্য
কার সঙ্গে সখ্য?
মন্দ নাকি ভালো
কোনটা তবে লক্ষ্য?
সখ্য বলো, লক্ষ্য বলো
দুটোই করো স্থির,
বাঁচার মতে বাঁচতে হবে
উচ্চ করে শির।