চাঁদা তুলতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হলেন শ্রমিক নেতা

সড়কে চাঁদা তুলতে গিয়ে রাজশাহী মহানগরীতে ট্রাক চাপায় একজন শ্রমিক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শামীম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক ছিলেন। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ নয়টার দিকে মহানগরীর নওদাপাড়া আমচত্বর সংলগ্ন মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বিস্তারিত পরিচয় জানা যায় নি।

আরো পড়ুন: একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট জন

নগরীর শাহ্ মখদুম থানার উপ-পরিদর্শক শামীম হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘ট্রাক থেকে চাঁদা তুলছিলেন ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা শামীম হোসেন। এসময় দ্রুতগামী ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীম হোসেনের মৃত্যু হয়। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’ 

ইত্তেফাক/অনি