আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৮ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ১৩ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৭ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি। আপনার শুভ সংখ্যা: ১। শুভ বার: রবি। শুভ রত্ন: রুবী। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় বাড়তে পারে। শরীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়র কারো সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। অসুস্থতাকে অবহেলা করবেন না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবেন। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিকে কাজ আদায় করা যেতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। নিজের কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন।