স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী (৬৪) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
রুয়েটের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক গোলাম মুরতুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ৭ জুলাই অধ্যাপক মর্ত্তুজা আলীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ৯ জুলাই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের কেবিনে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তী সময়ে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হলে আইসিইউ থেকে পুনরায় কেবিনে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রবিবার মধ্যরাতে তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যায়। পরে রাত ২টার দিকে তিনি মারা যান।
অধ্যাপক মর্ত্তুজা আলীর প্রথম জানাজা সোমবার (২৬ জুলাই) সকাল ৮টায় রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রুয়েটের তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক ছিলেন। এদিকে অধ্যাপক মর্ত্তুজা আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ‘ড. মর্ত্তুজা আলী ছিলেন বিনয়ী, স্বল্পভাষী, সহজ-সরল, ধর্মপরায়ণ ও নিবেদিত প্রাণ শিক্ষক।