আদমদীঘি বগুড়া সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত আমিন হোসেন (১৪) নামের এক কিশোর চিকিত্সাধীন অবস্থায় গত (২৭ জুলাই) মঙ্গলবার বগুড়া শজিমেক হাসপাতালে মারা গেছে। পুলিশ জানায়, আদমদীঘির সিহারী গ্রামের সাগর হোসেনের ছেলে আমিন হোসেন গত ২২ জুলাই বৃহস্পতিবার বাড়ি থেকে সাইকেলযোগে আদমদীঘি বাজারে আসার পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের শিবপুর নামক স্থানে পৌঁছলে পেছন থেকে একটি অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হয় আমিন।
স্থানীয়রা আহত আমিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয় সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন চিকিত্সক। পাঁচ দিন চিকিত্সা চলার পর গত মঙ্গলবার শজিমেক হাসপাতালে মারা যায়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। এসআই রাকিব বলেন, সড়ক দুর্ঘটনায় আমিনের মৃত্যু হয়েছে।