জামালপুরের ইসলামপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন এক এসআই। বুধবার বিকালে ইসলামপুর পৌর এলাকার বেপারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। আহত এসআই আমিনুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
থানা সূত্রে জানা যায়, এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশের একটি দল ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে ইসলামপুর পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানে সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
তাকে ছিনিয়ে নিতে মাদক চক্রের অন্য সদস্যরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় তারা এসআই আমিনুল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে জখম করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুতু বেপারী (৬০), বাগু বেপারী (৪৫), রুকন (৩০), মুরজুইল বেগম (৪০) ও দুলনা বাইছসহ (৩০) ছয়জনকে আটক করেছে।
আরো পড়ুন: প্রথম টি-টোয়েন্টিতেই বড় জয় নিউজিল্যান্ডের
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, এ ঘটনায় একটি পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/অন