হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনে প্রথম একজন দোষী সাব্যস্ত

হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত একজন দোষী সাব্যস্ত হয়েছেন। ২৪ বছর বয়সি তং ইং কিটের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদের অভিযোগ আনা হয়েছে। ১৫ দিনের বিচারিক কার্যক্রম শেষে গতকাল মঙ্গলবার বিচারক তাকে দোষী সাব্যস্ত করলেও সাজা ঘোষণা করেননি। পরে তার সাজা ঘোষণা করা হবে বলে বিচারক জানিয়েছেন। বৃহস্পতিবার তার মামলার বিষয়ে শুনানি হবে। গত বছরের জুলাইয়ে তিনি দাঙ্গা পুলিশের ওপর মোটরসাইকেল তুলে দিয়েছিলেন এবং বিক্ষোভকারীদের স্লোগান সংবলিত পতাকা বহন করেছিলেন। —আলজাজিরা