চট্টগ্রামে প্রবীণ আলেম অধ্যক্ষ মুফতি ইদ্রিস রেজভীর ইন্তেকাল

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রবীণ আলেম অধ্যক্ষ আল্লামা মুফতি ইদ্রিস রেজভী (১০৮) গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

২৩ জুলাই রাতে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুফতি ইদ্রিস রেজভী দেশব্যাপী ইসলামের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ইসলাম ধর্মের বহুমুখী খেদমত করে গেছেন। তথ্যমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। 

মুফতি ইদ্রিস রেজভী চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রতিষ্ঠাতা।