গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আবির হোসেন সিকদার (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির হরিদাসপুর আদর্শপাড়া গ্রামের কালা সিকদারের ছেলে ও হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।
আরো পড়ুন: সিঁড়ি থেকে ঘরে ঢুকিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পারা হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল আবিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর মোটরসাইকেলের চালক পালিয়ে যায়।
ইত্তেফাক/বিএএফ