কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়ার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) প্রদর্শনী প্লটে ধরেছে বারোমাসি তরমুজ। বাপার্ডে কৃষি, মত্স্য ও প্রাণিসম্পদ বিভাগের আওতার সমন্বিত কৃষি কার্যক্রমের অংশ হিসেবে দুই মাস পূর্বে এ জাতের তরমুজের বীজ বপন করা হয়। বাপার্ডের কৃষি বিভাগের পরিচালক কৃষিবিদ মো. মাহমুদুন্নবী বলেন, এ তরমুজ সারা বছর চাষ করা যায়। উপ-পরিচালক কৃষিবিদ তোজাম্মেল হক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে এটি কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মো. মনিরুজ্জামান বলেন, স্বল্প জায়গায় এই জাতের বারোমাসি তরমুজ চাষ করা সম্ভব।