রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভরা বর্ষায়ও রাজারহাটে পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই। ফলে ব্যাহত হচ্ছে আমন চাষ। এ সময় আমন চারা রোপণের ভরা মৌসুম হলেও প্রত্যাশিত বৃষ্টির অভাবে চারা রোপণ করতে পারছেন না এলাকার কৃষকরা। উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা যায়, অনেক কৃষক বৈদ্যুতিক সেচপাম্প কিংবা শ্যালো মেশিনের সাহায্যে সেচ দিয়ে চারা রোপণ করছেন। কৃষক নুরনবী ও রাজা মিয়া জানান, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়েই শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়া শুরু করলাম। উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান, উপজেলায় এবার ১১ হাজার ৫২০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।